রাতে ভালো ঘুমের জন্য খাবেন যেসব খাবার

রাতে ভালো ঘুমের জন্য খাবেন যেসব খাবার খাদ্য ও ঘুম একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। আবার শরীরকে সুস্থ রাখতেও কাজ করে খাবার ও ঘুম। তাই বিশেষজ্ঞরা বলছেন, রাতে ভালো ঘুমের জন্য নিয়মিত ডায়েট লিস্টে নির্দিষ্ট কিছু খাবার রাখা জরুরি। রাতে ভালো ঘুম হতে সাহায্য করে বিশেষ কিছু খাবার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু খাবার রয়েছে যা খেলে আপনার রাতের ঘুম ভালো হবে। শরীরে মেলাটোনিন ও কর্টিসল হরমোন নিঃসরণ হয়। ফলে রাতে ভালো ঘুম হয়। তাই চলুন জেনে নিই কোন খাবার খেলে রাতে ভালো ঘুম হয়: গরম দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। এটি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। এছাড়া দুধে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান ভালো ঘুমের জন্য সহায়ক। ডিম ডিমে আছে ভিটামিন ডি। মস্তিষ্কে যে অংশের নিউরন ঘুমাতে সাহায্য করে, ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে। ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না। মিষ্টি আলু মিষ্টি আলুকে বলা হয় ‘ঘুমের মাসি’। এতে বিদ্যমান পটাশিয়াম ঘুমাতে সাহায্য করে। কাঠবাদাম কাঠবাদাম মেলাটোনিনের উৎস। ঘুমের হরমোন মেলাটোনিন, যা আমাদের দেহঘড়িকে নিয়ন্ত্রণ করে। কাঠবাদামে আরও আছে ম্যাগনেসিয়াম, যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয়। তাই ভালো ঘুমের জন্য রাতে একমুঠো কাঠবাদাম খেতে পারেন। কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। খনিজ উপাদানগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম এমন একটি উপাদান, যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে ঘুম ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মধু মধু সেরেটোনিন ও মেলাটোনিন তৈরি করে। নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয়। সাদা ভাত ভাত বলতে আমরা সাধারণভাবে সাদা ভাতকে বুঝি, যা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় হুট করে। এর কারণে ঘুম ভালো হয়। তেলযুক্ত মাছ তেলযুক্ত মাছে থাকে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ঘুমের আবেশ আনতে কাজে আসে এ দুটি উপাদান। ভালো ঘুমের জন্য রাতে তেলযুক্ত মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন। তবে মনে রাখবেন, নিয়মিত ব্যায়াম করার অভ্যাস আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। মানসিক অবসাদও দূর করে। রাতে ভালো ঘুম গভীর হতেও কাজ করে। তাই ডায়েট লিস্টে উল্লিখিত খাবারগুলো রাখার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে পারেন।

মন্তব্যসমূহ